
পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এ মাস্টার্স প্রোগ্রাম উদ্বোধন করা হয়েছে।ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এ Master of Applied Criminology and Police Management (MACPM) প্রোগ্রামের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১০ম ব্যাচের উদ্বোধন করেছেন।
পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর রেক্টর কাজী মোঃ ফজলুল করিম, বিপিএম-সেবা এর সভাপতিত্বে ১৮ জুলাই ২০২৬, শনিবার বিকালে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও অনুষদ সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এক বছর মেয়াদি এ কোর্সের ১০ম ব্যাচে ৫০ জন শিক্ষার্থী রয়েছেন। তাঁদের মধ্যে বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী, স্বাস্থ্য বিভাগ, বিচার বিভাগ, জাতীয় গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য পেশাজীবী প্রতিষ্ঠানের প্রতিনিধি আছেন।
