সাতক্ষীরাতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 87 দর্শন

সাতক্ষীরা জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

“সেবার ব্রতে চাকরি” এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা,ফেব্রুয়ারি-২০২৬ উপলক্ষে গত ১৮ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখ হতে সাতক্ষীরা জেলায় পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে সম্পূর্ণ মেধা, যোগ্যতা, সৎ, সাহসী এবং দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহন করতে সক্ষম ও অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়।জেলা পুলিশ জানায়,এরই ধারাবাহিকতায় আজ ০৪ মে ২০২৬ খ্রিঃ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় অত্যন্ত মনোরম পরিবেশে সাতক্ষীরা সরকারি কলেজে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত লিখিত পরীক্ষায় নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম। এসময় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডা. কানিজ হোসেন জাহান, পুলিশ সুপার (এম‌আরটি), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা,শামীমা নাছরীন খানম, অতিরিক্ত পুলিশ সুপার (আর্মস অ্যান্ড অ্যামুনিশন), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।

এছাড়াও নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল), যশোর, আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), খুলনা।

এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ এস‌এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),  মোঃ শাহিনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শেখ মোহাম্মদ নুরুল্লাহ, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), সাতক্ষীরা সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন