সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলমের যোগদান

দ্বারা zime
০ মন্তব্য 53 দর্শন

সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন আবু সালেহ মোঃ আশরাফুল আলম। গতকাল ০৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ অপরাহ্নে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন  আবু সালেহ মোঃ আশরাফুল আলম । দায়িত্ব গ্রহণকালে নবাগত পুলিশ সুপার কে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।দায়িত্বভার গ্রহণের পর তিনি জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এসময় তিনি পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)  মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মোঃ শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)  খালিদ মোঃ আরাফাত, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)  মোঃ ইমরান খান,সাতক্ষী রা থানার ওসি মুহা মাসুদুর রহমান সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন