
সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছেন। শনিবার ( ১৬ মে) সকাল ১০ টায় সাতক্ষীরা পুলিশ লাইনস এর টিন সেডে জেলা পুলিশের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, ডি আই -১ আব্দুল আলিম, পুলিশের আর ই নাজমুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক আসাদুজ্জামান ,প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী,সমকালের জেলা প্রতিনিধি ও এটিএন বাংলার সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামান,৭১ টিভির জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জী,দৃষ্টিপাতের সম্পাদক জিএম নূর ইসলাম,আর টিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবত্তী,সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ উদ্দীন বাপী,দক্ষীণের মশালের সম্পাদক অশোক ইলাহী,সাপ্তাহিক সূয্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী,যমুনা টিভির জেলা প্রতিনিধি আকরামুল ইসলাম,এনটিভির জেলা প্রতিনিধি জুলফিকার আলী জিন্নাহ, আপডেট সাতক্ষীরার সম্পাদক জিমি, কালবেলার জেলা প্রতিনিধি গাজী ফরহাদ,হৃদয় বাত্তার সম্পাদক হৃদয়, সহ সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
সভায় নবাগত পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম বলেন, অপরাধীদোর পোশাকের কোন পরিচয় নেই, পুলিশ বিভাগে যারা অপরাধ করবে তাদের বিরুদ্ধেও নিরপেক্ষ তদন্ত করা হবে। দোষী সাব্যস্ত হলে অপারাধী হিসেবে তার ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, জনগণের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা অগ্রাধিকার দেওয়া হবে। সমাজে কোন বিশৃঙ্খলা না হয়, চাঁদাবাজী না হয়, সেগুলো নিশ্চিত করার প্রচেষ্টা থাকবে পুলিশের পক্ষ থেকে।
তিনি আরো বলেন, আমার প্রচেষ্টা থাকবে শিক্ষার্থীরা যেনো মাদকাসক্তসহ কোন ধরনের বিপথে না যায়, কারণ এসব শিক্ষার্থীরা আগামীতে গুরুত্বপূর্ণ পদে প্রতিষ্ঠিত হবে। তারা বিপথে গেলে আমার,আপনার সবারই খারাপ লাগবে।
সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, আমি সাতক্ষীরায় যেকয়দিন থাকবো, সাতক্ষীরার মাটি , মানুষের সাথে মিশে থাকবে। সাতক্ষীরার আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকবো। নিষ্ঠার সাথে দায়িত্ব -কর্তব্য পালন করবো।
