সাতক্ষীরায় পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 21 দর্শন

সাতক্ষীরা তে পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।গতকাল ০১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স প্লে-গ্রাউন্ডে উৎসবমুখর পরিবেশে “পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

উক্ত টুর্নামেন্টে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

ফুটবলপ্রেমীদের প্রাণের স্পন্দনে মুখরিত এ আয়োজনে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি ও ফ্রান্স সমর্থক পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা, দৃষ্টিনন্দন নৈপুণ্য ও খেলোয়াড়সুলভ মনোভাবের চমৎকার প্রদর্শন। মাঠজুড়ে উৎসাহ-উদ্দীপনা, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি টুর্নামেন্টকে আরও প্রাণবন্ত করে তোলে। খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও দলগত চেতনা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলের খেলোয়াড়রা অত্যন্ত শৃঙ্খলা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে অংশগ্রহণ করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন