জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বীর শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা পুলিশের শ্রদ্ধা

দ্বারা zime
০ মন্তব্য 24 দর্শন

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম।

আজ ০৫ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ সকাল ৯টায়  জুলাই গণ‌অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দেশ, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোৎসর্গকারী জুলাই আন্দোলনের বীর শহীদদের প্রতি জেলা শহরে কাটিয়ায় অবস্থিত ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

পরবর্তীতে সকাল ১০.০০ ঘটিকার সময় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঐ অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),  মিথুন সরকার; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ আমিনুর রহমান; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ শাহীনুর চৌধুরী; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), শাওন রেজা সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা গণ,জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারবর্গ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন