জুলাই স্মৃতিস্তম্ভে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি

দ্বারা zime
০ মন্তব্য 21 দর্শন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

বুধবার (৫ আগস্ট) সকালে শাহবাগে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এ সময় কর্মকর্তারা জুলাই গণঅভ্যুত্থানের বীর সংগ্রামী ও আত্মোৎসর্গকারী শহীদদের অসামান্য অবদান এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁদের ঐতিহাসিক আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে উপস্থিত কর্মকর্তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন