ঝিনাইদহ হরিণাকুণ্ডু থানার নতুন ওসি জুলফিকার আলী

দ্বারা zime
০ মন্তব্য 232 দর্শন

ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেছেন,ইন্সপেক্টর জুলফিকার আলী ২০০৭ সালে আউট সাইট ক্যাডেট   সাব ইনস্পেক্টর হিসেবে নড়াইল সদরে যোগদান করেন। এরপর তিনি একাধারে লোহাগড়া, সাতক্ষীরা, মাগুরা, মেহেরপুর, পিরোজপুর সহ ঝিনাইদহ সদর সার্কেল অফিসে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।এই প্রথম নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই হরিণাকুন্ডু উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগীতা কামনা করেছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন