সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 14 দর্শন

সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও সুদৃঢ় মনোবল গড়ে তোলার লক্ষ্যে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।মাস্টার প্যারেডে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের প্যারেড দক্ষতা, শারীরিক ফিটনেস ও টার্নআউট মূল্যায়ন করেন। এ সময় চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। পরিদর্শন শেষে তিনি প্যারেডের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।পুলিশ সদস্যদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, মাস্টার প্যারেড পুলিশের শৃঙ্খলার একটি গুরুত্বপূর্ণ অংশ। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন বা বিনষ্ট হয়—এমন আচরণ থেকে সবাইকে বিরত থাকতে হবে। নিজেদের স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে শৃঙ্খলা বজায় রাখার কোনো বিকল্প নেই।

তিনি ড্রেস রুলস মেনে পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন, বিদ্যুৎ ও জ্বালানিসহ সরকারি সম্পদের ব্যবহারে মিতব্যয়ী হওয়া এবং সরকারি মালামাল যথাযথভাবে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন থাকা এবং জনসাধারণের সঙ্গে উত্তম ব্যবহার ও মানবিক আচরণের মাধ্যমে কাঙ্ক্ষিত পুলিশি সেবা নিশ্চিত করার জন্য পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাওন রেজা।এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরীসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন