সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ এর শুভ উদ্বোধন

দ্বারা zime
০ মন্তব্য 19 দর্শন

সাতক্ষীরায় ১ম  কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।যুবসমাজকে মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড থেকে দুরে রাখতে  আজ ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ আনুষ্ঠানিকভাবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ এর শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা  পুলিশ সুপার  আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), শাওন রেজা, সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো:মাহমুদুর রহমান,ফিফাজয়ী রেফারি তৈয়ব সামসুজ্জামান বাবু সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এবং ক্রীড়ানুরাগী ব্যক্তি বর্গ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন