সাতক্ষীরা সদর থানা পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার মো:আশরাফুল আলম

দ্বারা zime
০ মন্তব্য 187 দর্শন

সদর থানা পরিদর্শন করেছেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আবু সালেহ মো:আশরাফুল আলম। ২০ মে ২০২৬ খ্রিঃ তারিখ সন্ধায় সদর থানা পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

পুলিশ সুপার পরিদর্শনকালে সদর থানার বিভিন্ন শেরেস্তার দাপ্তরিক রেজিস্টার তদারকি করেন। সকল অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান ও কাজের গতিকে ত্বরান্বিত করার জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ শাহীনুর চৌধুরী; অফিসার ইনচার্জ, সদর থানা, মুহা: মাহসুদুর রহমান, পিপিএম সহ সদর থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন