
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম।আজ ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০টায় সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বার্ষিক পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা পুলিশের আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
পরিদর্শনে আসলে জেলা পুলিশ সুপার কে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।পরিদর্শন কালে পুলিশ সুপার অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক রেজিস্টার ও প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং দাপ্তরিক কার্যক্রমের মানোন্নয়ন, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি জেলা গোয়েন্দা শাখার সকল অফিসার ও ফোর্সের মনোবল সুদৃঢ়করণ, পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ভার প্রাপ্ত ওসি এসআই তুহিন বাওয়ালি, সেকেন্ড অফিসার সরোয়ার, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
