সাতক্ষীরায় চাঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া খান হত্যা মামলার ৬ নম্বর আ*সামি সাগর আটক

দ্বারা zime
০ মন্তব্য 24 দর্শন

সাতক্ষীরার আলোচিত জাকারিয়া খান হ*ত্যা মা*মলা*র এজাহারভুক্ত ৬ নম্বর আ*সামি মো. সাগর ওরফে মো. মোস্তাফিজুর রহমানকে (২৭) আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।

রোববার (১১ অক্টোবর) রাত আড়াইটার দিকে সাতক্ষীরা পৌরসভার লেকভিউ রিসোর্টের সামনে থেকে তাকে গ্রে*প্তা*র করা হয়। গ্রে*প্তা*র সাগর সাতক্ষীরা শহরের ইটাগাছা পশ্চিমপাড়ার বাসিন্দা। তার পিতার নাম মো. হাসান উল্লেখ করা হলেও প্রকৃত নাম মো. শাহাজান আলী ওরফে বাবু।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত  আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের পাশে একটি চায়ের দোকানের সামনে বিরোধের জেরে জাকারিয়া খান ছু*রিকা*ঘাতে গুরুতর আহ*ত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ*ত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হ*ত্যা মাম*লায় সাগরকে ৬ নম্বর আ*সামি করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন