জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 24 দর্শন

জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।জঙ্গল সলিমপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে আজ ১৪ অক্টোবর ২০২৬ খ্রি. বুধবার দুপুর ০১:০০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম।

সভায় জঙ্গল সলিমপুর এলাকার বিদ্যমান সমস্যাসমূহ মোকাবিলা, স্থায়ীভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আইনানুগ কার্যক্রম জোরদার এবং জনসাধারণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থার সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে একটি কার্যকর ও বাস্তবসম্মত সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে তা বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজিপি  সরদার নুরুল আমিন, বিপিএম; চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি  আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম; চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার  হাসান মো. শওকত আলীসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন