৪৪ তম বিসিএস(পুলিশ)ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগনের সাতক্ষীরা জেলায় শিক্ষা সফর

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 20 দর্শন

৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের সাতক্ষীরা জেলায় শিক্ষা সফর সম্পন্ন হয়েছে।বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে মৌলিক প্রশিক্ষণরত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের একটি দল ২৬-২৭ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ সাতক্ষীরা জেলা সফর করেন।এই শিক্ষা সফরে তারা জেলা পুলিশ সুপার এর কার্যালয় সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।


জেলা পুলিশের পক্ষ থেকে শিক্ষানবিশ কর্মকর্তাগণ কে সাতক্ষীরা জেলায় স্বাগত জানান সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো:আশরাফুল আলম।পরে শিক্ষানবিশ কর্মকর্তাগণকে সাতক্ষীরা  জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করা হয়।এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স)  মিথুন সরকার,সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো:শাহীন চৌধুরী উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন