আকস্মিক সরসকাটি ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম

দ্বারা zime
০ মন্তব্য 486 দর্শন

 

সরসকাটি ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।আজ ২৭ জুন ২০২৫ খ্রিঃ তারিখে কলারোয়া থানাধীন সরসকাটি ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

পুলিশ সুপার  অত্র ক্যাম্পে কর্মরত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশের প্রতিটি সদস্যদের উপর অর্পিত দায়িত্ব কর্তব্য যথাযথ ভাবে পালন এবং জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনবান্ধব পুলিশিং, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য নির্দেশনা প্রদান করেন।পরে সেখানকার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন পুলিশ সুপার।

এসময় উপস্থিত ছিলেন  শেখ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ, কলারোয়া থানা সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন