শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ঢাকা রেঞ্জ পুলিশের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা

দ্বারা zime
০ মন্তব্য 9 দর্শন

শারদীয় দূর্গাপূজা ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল ১০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার বিকাল ১৬:০০ ঘটিকায় ঢাকা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে দূর্গাপূজা-২০২৬ উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত ঢাকা রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার দের সাথে এক ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের Deputy Inspector Genaral ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান।

সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি আসন্ন শারদীয় দূর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করার লক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা এবং নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।এছাড়া পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার, গুরুত্বপূর্ণ ও অধিক জনসমাগমপূর্ণ স্থানে প্রয়োজনীয় পুলিশি ব্যবস্থা গ্রহণ, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল পরিচালনা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তাছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক শান্তি বজায় রাখা, গুজব ও অপতথ্য প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণার বিষয়ে সতর্ক থাকা এবং সংশ্লিষ্ট প্রশাসন, আয়োজক কমিটি ও অন্যান্য অংশীজনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।সভায় ঢাকা রেঞ্জাধীন সকল জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিতকরণ এবং পূজার আগে, পূজা চলাকালীন ও পূজা-পরবর্তী প্রতিমা বিসর্জন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত ও কার্যকর নিরাপত্তাব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি কার্যালয়, ঢাকার অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ সায়ফুজ্জামান ফারুকী, পুলিশ সুপার, ট্রাফিক ম্যানেজমেন্ট (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সুলাইমান, পিপিএম-সেবা, ঢাকা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ অনলাইনে সংযুক্ত ছিলেন ঢাকা রেঞ্জাধীন ১৩ জেলার পুলিশ সুপার, সংশ্লিষ্ট জেলার সার্কেল, অফিসার ইনচার্জ ও পূজা উদযাপন কমিটির সভাপতি-সেক্রেটারিগণ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন