সদর ওসি মহিদুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান, ৮১ বোতল ফেন্সিডিল সহ আটক-০১

দ্বারা zime
০ মন্তব্য 463 দর্শন

 

সাতক্ষীরা থানা পুলিশ  মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮১(একাশি) বোতল ফেনসিডিল সহ ১ যুবক কে গ্রেফতার করেছে।গ্রেপ্তারকৃত যুবকের নাম হাফিজুর রহমান। সে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের মৃত মোকছেদ। কাজের ছেলে।

থানা পুলিশ জানায়,সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলামের নেতৃত্বে সাতক্ষীরা থানার এসআই তনময় মোহন্ত, এএসআই/লস্কর জোবায়ের হোসেন, এএসআই/মোঃ শামীম শেখ ও সঙ্গীয় ফোর্স  গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে আলিপুর মাঝেরপাড়া এলাতায় অভিযান চালিয়ে ৮১ বোতল ফেন্সিডিল সহ হাফিজুর রহমান কে আটক করে পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলাম জানান,আটককৃত আসামীর নামে পুলিশ বাদী হয়ে একটি মাদকদ্রব্য আইনে মামলা রুজু করেছে। তিনি আরো জানান,আটককৃত আসামীকে বিঞ্জ আদালতে সোপর্দ্দ করা হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন