পুলিশ হেড কোয়াটার্সের আদেশ অমান্য করে পুলিশ সদস্যদের সম্পর্কে অসত্য ও বিভ্রান্তিকর প্রচারণা

দ্বারা zime
০ মন্তব্য 7 দর্শন

সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ সদস্যদের সম্পর্কে অসত্য ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ পুলিশ হেড কোয়াটারের।

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশ পুলিশের কোনো কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যের নাম, পদবি ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

কোনো ব্যক্তি বা গোষ্ঠী বাংলাদেশ পুলিশের কোনো সদস্যের নাম, পদবি বা ছবি ব্যবহার করে অসত্য, বিভ্রান্তিকর কিংবা মানহানিকর তথ্য/বক্তব্য প্রচার করলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই-বাছাই না করে পোস্ট, শেয়ার, লাইক বা কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।

বাংলাদেশ পুলিশ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে সকলের সচেতনতা, সহযোগিতা ও দায়িত্বশীল আচরণ একান্তভাবে কাম্য।

কিন্তু পুলিশ হেড কোয়াটার্সের নিষেধাজ্ঞা অমান্য করে সাতক্ষীরা দেবহাটা থেকে পরিচালিত একটি অনিবন্ধিত ও লাইসেন্স বিহীন অন লাইন দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার  পেজ থেকে আলামিন  সাতক্ষীরা জেলার দেবহাটা থানার ক্লিন ইমেজধরী অফিসার ইনচার্জ  আব্দুল আলিমের ছবি ব্যবহার করে মামলা ঠেকাতে ওসিকে  ১ লাখ ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও প্রচার করা হয়েছে।যেটি অত্যান্ত দু:খ জনক ঘটনা।খোজ নিয়ে জানা যায়,ঐ ফেজবুক টিকটকার দৈিনিক সোনার বাংলাদেশ পত্রিকা নামক পেজ থেকে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাদের নামে ভুয়া ও মিথ্যা নিউজ প্রতিনিয়ত পাবলিশ করেন। যে ব্যক্তি আলামিন কে তার চাহিদা মোতাবেক টাকা দিতে পারেন তার বিরুদ্ধে আলামিন কোন নিউজ করেন না।

এছাড়া খুলনা রেঞ্জের সাবেক ডিআইজি রেজাউল হক রেজা কে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেন টিকটকার আলামিন।এছাড়া চাহিদা মোতাবেক চাঁদা না দেওয়াতে  সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক জনপ্রিয় নেতা ও সাতক্ষীরা চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাট্রির সভাপতি নাছিম ফারুক খান মিঠু র নামে মাদক সেবী আলামিন একটি মিথ্যা ভিত্তিহীন ও বাটোয়াট নিউজ পাবলিশ করেন।যেটি সম্পূর্ণ বানোয়াট গল্প।মাদক সেবী  আলামিনের নামে বত্তমানে একটি চাঁদাবাজি মামলার গ্রেপ্তারী পরোয়ানা জারী।

গ্রেপ্তার এড়াতে আলামিন পুলিশের নামে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে নেগেটিভ নিউজ করে পুলিশের মনোবল ভেঙে দেন। যার ফলে পুলিশ পলাতক  আলামিন কে আটক করতে সাহস পান  না।

পরিশেষে পুলিশ হেডকোয়াটার্সের আদেশ না মেনে দেবহাটার ওসির ছবি দিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য মাননীয় পুলিশ প্রধান আলী হোসেন ফকির,মান্যবার রেঞ্জ ডিআইজি খুলনা  মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান ও সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলমের  আশু হস্তক্ষেপ কামনা করেছেন সাতক্ষীরা জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।আলামিনের মত টিকটকার দের এখনই আইনের আওতায় না আনতে পারলে ভবিষ্যতে সাতক্ষীরার আইন শৃংখলা পরিস্থিত চরম অবণতির দিকে ধাবিত হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন