সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 24 দর্শন

সাতক্ষীরায় অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। সভায় জেলার শীর্ষ কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।

রোববার (১২ জুলাই) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন কমিটির সহ-সভাপতি ও সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। তিনি অপরাধ দমনে জেলার সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
উক্ত সভায় সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, অনলাইন জুয়া বন্ধ এবং অনিষ্পন্ন চোরাচালান মামলার নিষ্পত্তি ত্বরান্বিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে জোর তাগিদ দেওয়া হয়।
সভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্তকরণের মাধ্যমে শহরের যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত পোষণ করেন উপস্থিত সকলে। জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ যৌথভাবে এসব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
মাসিক এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম এবং সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু। এছাড়া সিভিল সার্জন আব্দুস সালাম, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ সভায় অংশ নেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন