হতদরিদ্র ও সুববিধাবঞ্চিতদের জন্য ৪৩০পিস কম্বল বিতরণ

দ্বারা zime
০ মন্তব্য 359 দর্শন

 

অসহায়, দরিদ্র ও সুববিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য বেসরকারী উন্নয়ন সংস্থার আশা’র পক্ষ থেকে সাতক্ষীরার জেলা প্রশাসকের নিকট ৪৩০পিস কম্বল প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আশা’র খুলনা বিভাগীয় এডিশনাল ডিভিশনাল ম্যানেজার একেএম সেলিম আল রেজা কম্বলগুলো সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের হাতে তুলে দেন।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন আশা’র সাতক্ষীরার জেলা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক মো. আমানত উল্লাহ, শাখা ব্যবস্থাপক একেএম আমিনুর রহমান, মো. আলমগীর হোসেনসহ অন্যান্য। বেসরকারী সংস্থা আশা’র পক্ষ থেকে এ সময় জানানো হয়, এই সংস্থাটি প্রতিবছর অসহায়, দরিদ্র ও সুববিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন