সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতীক পেলেন ৫ প্রার্থী

দ্বারা zime
০ মন্তব্য 373 দর্শন

 

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকাল ১০টার সময় জেলা নির্বাচন অফিসে চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক বরাদ্দ দেন খুলনার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (রিটানিং অফিসার) জিয়াউর রহমান। সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা প্রতীক পেয়ে নেমেছেন প্রচারে। জেলা আওয়ামী লীগের সদস্য শওকত হোসেন পেয়েছেন মোটরসাইকেল প্রতীক। জাতীয় পার্টি জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু পেয়েছেন দলীয় লাঙ্গল প্রতীক। স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি সুশান্ত কুমার মন্ডল পেয়েছেন আনারস প্রতীক। সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম মোরশেদ পেয়েছেন চিংড়ি প্রতীক এবং জেলা যুবলীগের সদস্য এড. তামিম আহমেদ সোহাগ পেয়েছেন ঘোড়া প্রতীক।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন