ঘর পুড়ে যাওয়া হালিমাকে নতুন ঘর উপহার দিলেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক

দ্বারা zime
০ মন্তব্য 476 দর্শন

 

খুলনায় রুপসা থানাধীন ২ নং শ্রীফলতলা ইউনিয়নের পশ্চিম নন্দনপুর গ্রামে একটি টিনের ঘরে হালিমা বেগম (৬৮) বসবাস করতেন। আর্থিক দুরবস্থার কারণে সে বিভিন্ন সময় মানুষের বাসায় ও অন্যের জমিতে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। গত ১৯ মার্চ সকাল অনুমান ৭টায় বৈদ্যুতিক শর্ট-সার্কিটে সৃষ্ট আগুন লেগে তার একমাত্র আশ্রয়স্থল  টিনের ঘরটি পুড়ে যায়।পরে তিনি খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করতে থাকেন।

বৃদ্ধা হালিমা বেগমের মানবেতর জীবনযাপনের ঘটনাটি খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম এর দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক রেঞ্জ ডিআইজির নির্দেশনায় এবং খুলনা জেলা পুলিশ সুপার টি, এম, মোশাররফ হোসেন এঁর তত্ত্বাবধানে বুধবার (১৬ এপ্রিল) বৃদ্ধা মহিলাকে নতুন ঘর তৈরি করে উপহার দেওয়া হয়।এসময় বৃদ্ধ হালিমা বেগম।খুলনা রেঞ্জ ডিআইজি ও খুলনা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন