শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০(ত্রিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ESkuf Syrup সহ ০১ যুবককে গ্রেফতার করেছে।

থানা পুলিশ জানায়,শার্শা থানার অফিসার ইনচার্জ মো:শামিনুক হকের নেতৃত্বে  পুলিশের এসআই(নিঃ)/চিরঞ্জিৎ মন্ডল, এএসআই(নিঃ)/মোঃ আতাউর রহমান সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ টিম শার্শা থানাধীন শ্যামলাগাছি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গত ১৫/০৭/২০২৬ তারিখ রাত ০১.১৫ ঘটিকার সময় শার্শা থানাধীন শ্যামলাগাছি সাকিনস্থ বেস্ট এগ্রা ফুড অটো রাইচ মিলে হতে ২০০ মিটার পূর্ব পার্শ্বে বেনাপোল হতে যশোরগামী পাকা রাস্তার উপর হতে ৩০ (ত্রিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ESkuf Syrup সহ মোঃ আশা (৪২)কে গ্রেফতার করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুক হক প্রতিবেক কে জানান,আটককৃত আসামীর নামে পুলিশ বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের পূর্বক ইং ১৫/০৭/২০২৬ তারিখ আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন