বাগেরহাটে বিশেষ শাখার দ্বিবার্ষিক পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমান মিয়া

দ্বারা zime
০ মন্তব্য 838 দর্শন

 

বাগেরহাটের পুলিশ অফিসের ডিএসবি দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(অপারেশন) মোঃ আতিকুর রহমান মিয়া,পিপিএম।গতকাল সকালে বাগেরহাট এসপি অফিসে আগমন করলে বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক পিপিএম অতিরিক্ত ডিআইজি কে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজি কে গার্ড অফ অনার প্রদান করা হয়।এরপর অতিরিক্ত ডিআইজি বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার দ্বিবার্ষিক পরিদর্শন করেন এবং বিশেষ শাখার অফিসার ও ফোর্স দের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এসময়  বাগেরহাট জেলা পুলিশ সুপার  কে, এম, আরিফুল হক, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মো: আসাদুজ্জামান , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন)  মো: রাসেলুর রহমান,বিশেষ শাখার ডিআইওয়ান সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন