সাতক্ষীরায় হতদারিদ্রদের মাঝে কুরবানি র মাংশ বিতরণ করলেন পুলিশ সুপার

দ্বারা zime
০ মন্তব্য 397 দর্শন

 

সাতক্ষীরায় হতদারিদ্র ও ছিন্নমুল মানুষের মাঝে  কুরবানি র মাংশ বিতরণ করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।ঈদের দিন দুপুরে পুলিশ সুপারের বাসবভনে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ করেন তিনি।

মাংশ বিতরণ শেষে পুলিশ সুপার বলেন,অনেক রিক্সা চালক,ভ্যান চালক ও অসহায় বৃদ্ধ মানুষ আছে যারা মাসে একদিন গরুর মাংশ বা ছাগলের মাংশ বাজার থেকে কিনে খেতে পারেন না।কুরবানি র ঈদে তারা শহনের বিভিন্ন বাড়িতে যায় মাংশ কুড়াতে বছরের একটি দিন মাংশ দিয়ে তৃপ্তি করে খাওয়ার জন্য।তাদের কথা চিন্তা করেই আজকের এই মাংশ বিতরণ করা হচ্ছে।পুলিশ সুপার আরো বলেন, শুধু ঈদের দিন বলে কথা নয়,ধনীদের উচিৎ তাদের আশেপাশে বসবাসকারী গরীবদের সহযোগীতা করা।

কোরবানি র মাংশ বিতরণ কালে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ সজীব খান, দেবহাটা ও আশাশুনি সার্কেলের সহকারী পুলিশ সুপার এস.এম জামিল আহমেদ সহ পুলিশ সুপার বাঙলোর অন্যন্য পুলিশ সদস্যগণ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন