সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা সহ আটক-০১

দ্বারা zime
০ মন্তব্য 644 দর্শন

 

সাতক্ষীরা জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজা সহ এক যুবক কে আটক করেছে। আটককৃত যুবকের নাম জাকির হোসেন (৩৫)।সে পাটকেলঘাটা বকসিয়া গ্রামের মোহাম্মদ আলী মোড়লের ছেলে। ডিবি পুলিশ জানায়,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার  কাজী মনিরুজ্জামান (পিপিএম) এঁর  দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খানের  সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা ডিবির অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজের  নেতৃত্বে এসআই মহাসিন তরফদার, এএসআই আলাউদ্দিন, এএসআই নুরনবী ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সাতাক্ষীরা সদর থানাধীন মাধবকাটি ছয়ঘরিয়া মোড় সাতক্ষীরা টু যশোর গামী হাইওয়ে রাস্তার পাশে জনৈক অসীতের চায়ের দোকানর সামনে অভিযান চালিয়ে ঐ যুবক কে এক কেজি গাঁজা সহ আটক করে পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা জেলা ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ আপডেট সাতক্ষীরা কে জানান,আটককৃত আসামীর নামে ডিবি পুলিশ বাদী হয়ে সাতক্ষীরা থানায় একটি মামলা রুজু করেছে। ওসি ডিবি তারেক আজিজ আরো জানান,আটককৃত আসামীকে বিঞ্জ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন