দেবহাটা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরার এসপি আবু সালেহ মো: আশরাফুল আলম

দ্বারা zime
০ মন্তব্য 9 দর্শন

দেবহাটা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরার  পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম।আজ ১৩ অক্টোবর ২০২৬ খ্রিঃ তারিখে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিতকল্পে দেবহাটা থানা এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

পূজামণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার  সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেন। তিনি বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ জনগণের পাশে রয়েছে।পরিদর্শন কালে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মিথুন সরকার,জেলা গোয়েন্দা শাথার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান,দেবহাটা থানার ওসি শাহীন সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন