বাজার কোলকাতার ৩য় তলায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন

দ্বারা zime
০ মন্তব্য 6 দর্শন

সাতক্ষীরা শহরের বাজার কোলকাতার ৩য় তলায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টার বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১৫ই অক্টোবর) বিকালে রয়েল চাইনিজ রেস্টুরেন্টের উদ্বোধন হয়। রয়েল চাইনিজের কনফারেন্স রুমে অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলয়াত করেন হাফেজ মোঃ আবু হুসাইন বুলবুল।

রয়েল চাইনিজ রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী তরিকুল ইসলাম বিপু। রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের একটি গ্রুপের সভাপতি মনিরুল ইসলাম মিনি, সাতক্ষীরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা যুবদলের দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল , সাতক্ষীরা জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তানভীর মজিদ, সাতক্ষীরা ক্লিনিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, সাংবাদিক হাফিজুর রহমান, এস এম পলাশ, আব্দুল্লাহ আল-মাহফুজ ও ওমর ফারুক বিল্পব প্রমূখ।

সাতক্ষীরার বাজার কোলকাতার ৩য় তলায় রয়েল এন্ড পার্টি সেন্টারের ওপেনিং উপলক্ষে ২৫শে অক্টোবর পর্যন্ত খাবারে থাকবে ২০% ডিসকাউন্ট এবং এখানে প্রায় ১১০ প্রকারের খাবারে মিনু থাকছে এই রেস্টুরেন্টে। রয়েল এন্ড পার্টি সেন্টারে থাকছে শিশুদের জন্য বেবী ল্যান্ড। এখানে মনোরম পরিবেশে বিয়ে,জন্মদিন পার্টি,সেমিনারের জন্য রয়েছে ২শ মানুষের আসন সহ কনাফারেন্স রুম। সাতক্ষীরা মানুষের জন্য ব্যাতিক্রমভাবে সাজানো হয়েছে এই রয়েল এন্ড পার্টি সেন্টার। সাবাইকে রয়েল চাইনিজ পার্টি সেন্টারে আসার জন্য আমন্ত্রন জানিয়েছেন রেস্টুরেন্টের সত্বধাকারী তরিকুল ইসলাম বিপু।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন