সাতক্ষীরা পুলিশ অফিসের বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি বেলায়েত হোসেন

দ্বারা zime
০ মন্তব্য 1008 দর্শন

সাতক্ষীরা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ বেলায়েত হোসেন।আজ ১০ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় সাতক্ষীরা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন করেন তিনি। অ্যাডিশনাল ডিআইজি সাতক্ষীরা জেলায় আগমন উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম  তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পরবর্তীতে অ্যাডিশনাল ডিআইজিকে পুলিশ অফিস প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।এসময় অতিরিক্ত ডিআইজি সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন অফিসের গুরুত্বপূর্ন রেজিস্ট্রার সহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন  মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), সাতক্ষীরা সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন