কলারোয়ায় ডিবি পুলিশের অভিযানে ১০২ বোতল ফেন্সিডিল সহ আটক-০১

দ্বারা zime
০ মন্তব্য 589 দর্শন

 

সাতক্ষীরায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১০২ বোতল ফেন্সিডিল সহ একজনকে গ্রেপ্তার করেছে। আটককৃতের নাম মোঃ আলিমুল ইসলাম (২৯)। সে কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের নাজমুল হোসেনের ছেলে।রোববার রাত ৮টার দিকে কলারোয়ার রাজপুর গ্রামের মাদরা-ফুলতলাগামী সড়কের আসামীর বাড়ির সামনের পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এর সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ এর নেতৃত্বে এসআই মিঠুন মজুমদার সঙ্গীয় ফোর্সের সহায়তায় উক্ত স্থানে অভিযান চালানো হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান,আটককৃত আসামীর নামে ডিবি পুলিশ বাদী হয়ে কলারোয়া থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে।যার মামলা নং-১৪, তারিখ- ২৪/১২/২০২৩ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) টেবিলের ১৪(গ)/৪১।ওসি ডিবি আরো জানান,আটককৃত আসামীকে আগামীকাল সকালে বিঞ্জ আদালতে সোপর্দ্দ করা হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন