গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ

দ্বারা zime
০ মন্তব্য 17 দর্শন

শ্রদ্ধায় অবনত মাথা, কৃতজ্ঞতায় ভরা হৃদয়: আজ ১৬ জুলাই ২০২৬ তারিখ সকাল ৯ ঘটিকায় নগরীর শিববাড়ি মোড়ে শহিদ স্মৃতিস্তম্ভে জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার  মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

পুলিশ কমিশনার  এই পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল জুলাই শহীদদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শান্তি, ন্যায় মানবিকতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় দেশ ও জাতির প্রতি কেএমপি’র অঙ্গীকারবদ্ধতা প্রকাশিত হয়েছে। স্বাধীনতা, ন্যায়, অধিকার ও গণমানুষের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠার সংগ্রামে যাঁরা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, তাঁদের অম্লান স্মৃতি জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তাঁদের আত্মদান আমাদের অনুপ্রেরণা, তাঁদের আদর্শ আমাদের এগিয়ে চলার প্রেরণা।

শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন  মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে এ্যাডমিন এন্ড ফিন্যান্স),  এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ (ভারপ্রাপ্ত),  শফিকুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক), মেরিনা আক্তার, ডেপুটি পুলিশ কমিশনার (পিওএম, অতিঃ দায়িত্বে ইএন্ডডি), মোঃ রেজাউর রহমান, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ), আব্দুল্লাহ -আল-মাসুম,ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই), মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) সুদর্শন কুমার রায়, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর)-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন