দেবহাটা থানা পুলিশের অভিযান ১১টি এয়ারগ্যান সহ আটক-০১

দ্বারা zime
০ মন্তব্য 734 দর্শন

 

দেবহাটায় ১১টি ভারতীয় এয়ারগান সহ এক চোরাচালানীকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা দেবহাটা থানা পুলিশ। গতকাল মঙ্গলবার(২৩ মে) সকালে দেবহাটার সখীপুর মোড়ে বাস কাউন্টারের পাশ থেকে এয়ারগানসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত চোরাচালানীর নাম মোঃ ইমাদুল ইসলাম(৩০)। সে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের নূর ইসলামের ছেলে। বুধবার(২৪ মে) দুপুর আড়াইটায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানান দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার।


ওসি বাবুল আক্তার  জানান, ভারত থেকে পাচার হয়ে বেশ কিছু এয়ারগান বাংলাদেশে এসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর পরিবহন কাউন্টারের সামনে অভিযান চালানো হয়। এসময় ১১টি এয়ারগান সহ চোরাচালানী ইমাদুল ইসলামকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন