
‘জুলাই শহীদ দিবস-২০২৬” উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশ শ্রদ্ধা নিবেদন করেছে।আজ ১৬ জুলাই ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০টার সময় জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে জুলাই আত্মোৎসর্গকারী আন্দোলনের বীর শহীদদের প্রতি জেলা শহরে কাটিয়ায় অবস্থিত ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
পরবর্তীতে সকাল ১১.০০ ঘটিকার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনাব মিজ্ কাউসার আজিজ, জেলা প্রশাসক, সাতক্ষীরার সভাপতিত্বে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারবর্গ, বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
