ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার আশরাফুল আলম

দ্বারা zime
০ মন্তব্য 280 দর্শন

সদর ট্রাফিক অফিস বার্ষিক পরিদর্শন করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম।আজ ০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সদর ট্রাফিক অফিস বার্ষিক পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

পরিদর্শনকালে তিনি সদর ট্রাফিক অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক রেজিস্টার ও প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং দাপ্তরিক কার্যক্রমের মানোন্নয়ন, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি সকল অফিসার ও ফোর্সের মনোবল বৃদ্ধি, পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ  মোঃ মাহমুদুর রহমান, টিআই (অ্যাডমিন), সদর ট্রাফিক গৌরঙ্গ পাল, সকল ট্রাফিক সার্জেন্ট  সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন