সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 20 দর্শন

আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মো: ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক,সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য রবিউল বাশার,পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম,সিভিল সার্জন আব্দুস সালাম,জেলা বিএনপির আহবায়ক রহমুল্লাহ পলাশ,বিএনপি নেতা আব্দুর রউফ,প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন প্রমুখ।
সভায় সড়ক-মহাসড়কে শ্রমিকদের চাঁদাবাজি বন্ধ,সংঘবদ্ধ অপরাধীচক্রের অপতপরতা দমন,মাদক নিয়ন্ত্রণ,যানজট নিয়ন্ত্রণে কারযকর ব্যবস্থা গ্রহণ,জাকারিয়া হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার,বাল্যবিয়ে বন্ধ করাসহ অন্যান্য সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন