আশাশুনি থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী

দ্বারা zime
০ মন্তব্য 1116 দর্শন

 

আশাশুনি থানা পরিদর্শন করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। আজ ২৭ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার  মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী  আশাশুনি থানা পরিদর্শন করেন।

এ সময় পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা জানান আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার।

এসময়  আশাশুনি থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।অতঃপর তিনি জনসাধারণের জানমালের নিরাপত্তায় করণীয় বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদার আচরণের মাধ্যমে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।


এ সময় পুলিশ সুপারের সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক পুলিশের টিআই(প্রশাসন) শ্যামল কুমার চৌধুরী সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন